নৌকার টিকিট পেলেন সাবেক ভিসি অধ্যাপক কামরুল

২৬ নভেম্বর ২০২৩, ০৬:৩৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
অধ্যাপক ডা. কামরুল হাসান খান

অধ্যাপক ডা. কামরুল হাসান খান © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমার ওপর তিনি আস্থা রেখেছেন। যেকোনো মূল্যে আমি আমার আসন উনাকে উপহার দেব।

১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন কামরুল হাসান খান। এরপরে তিনি ১৯৮৪ সালে মেডিকেল অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি ১৯৯১ সালে পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) যোগ দিয়েছিলেন। ভিসি হওয়ার আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬