ঢাবি অধিভুক্ত মেডিকেলের চার প্রফের সূচি প্রকাশ

০৬ অক্টোবর ২০২৩, ০৪:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই ও নভেম্বরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

বুধবার ঢাবির মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়েছে।

রুটিন অনুযায়ী, নভেম্বর ২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। নভেম্বর ২০২৩ এর দ্বিতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৬ নভেম্বর। নভেম্বর ২০২৩ এর তৃতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৩ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত; নভেম্বর ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

এতে আরো জানানো হয়, প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ পরীক্ষা কেন্দ্র এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বরিশালের বেসরকারি সাউথ অ্যাপেলো মেডিকেল কলেজের পরীক্ষা শের-ই বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতি দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর একটা পর্যন্ত।

ট্যাগ: মেডিকেল
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬