এপিএ র‍্যাঙ্কিং: ৩৭ মেডিকেলের মধ্যে সেরা বঙ্গবন্ধু কলেজ

০৫ অক্টোবর ২০২৩, ০৯:১৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ © ফাইল ছবি

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র‍্যাঙ্কিংয়ে ২০২২-২৩ অর্থবছরের পারফরম্যান্স রিপোর্টে প্রথম হয়েছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজসহ সব সরকারি মেডিকেল কলেজকে পেছনে ফেলে এ অবস্থানে এসেছে মেডিকেল শিক্ষার প্রতিষ্ঠানটি।

জানা গেছে, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে প্রণীত একটি চুক্তি বা সমঝোতা স্মারক হলো এপিএ। বছর শেষে মূল্যায়নে প্রথম স্থান লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।

ফরিদপুর মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নামে কলেজটির নামকরণ করা হয়। বর্তমানে ৩২তম ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি আছেন। শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ১১ জন। ১৬ জন বিদেশি শিক্ষার্থী আছেন।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরে

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, ৩৭টি সরকারি মেডিকেল কলেজের সবাই এবারও এপিএতে অংশ নেবে। প্রথম স্থান ধরে রাখতে চেষ্টা করতে হবে। এ বছর মেডিকেল শিক্ষকদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন এ কলেজের অধ্যাপক দিলরুবা জেবা ও সহযোগী অধ্যাপক রেজাউল কাদের। তৃতীয় পেশাগত পরীক্ষায় সেরা ফল অর্জন করেছেন ১৭ জন ছাত্রছাত্রী।

ফেসবুক ভিডিওতে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক আটক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সার্ভেয়ার পদ যেন আশীর্বাদ: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি ট…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‎জবির দ্বিতীয় গেট জুড়ে বাসের সারি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‎কে হচ্ছেন রাষ্ট্রপতি মনোনীত জাবি সিন্ডিকেট সদস্য?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬