দেশব্যাপী মেডিকো-চ্যাম্প পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গাইডলাইন শুরু ২২ সেপ্টেম্বর থেকে

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
মেডিকো লোগো

মেডিকো লোগো © সম্পাদিত

দেশব্যাপী মেডিকোর আয়োজনে এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে মেডিকো-চ্যাম্প ২০২৩ পরীক্ষায় পুরস্কার প্রাপ্তদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর হতে। গত ২৩ জুন দেশব্যাপী ৬৩টি ভেন্যুতে অফলাইনে এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের জন্য মেডিকো আয়োজন করেছিলো  প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘মেডিকো-চ্যাম্প’।

সারা দেশের প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় মেডিকো চ্যাম্প-২০২৩ এ। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় নিয়ে মেধা যাচাইমূলক এই পরীক্ষায় ছিল সর্বমোট ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।

আরও পড়ুন: শিক্ষক, ল্যাব ও রাসায়নিক সংকট নিয়ে চলছে ফার্মেসি শিক্ষা

এছাড়াও অঞ্চল ভিত্তিক সেরা ১০০ জনের জন্য ছিল ক্রেস্ট, টি শার্ট ও মেডিকেল ও ডেন্টাল প্রশ্নব্যাংক।  অঞ্চল ভিত্তিক এ পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১৯টি আলাদা ভেন্যুতে। ভেন্যু ভিত্তিক তারিখ মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। 

এছাড়াও উক্ত প্রোগ্রামে একই দিনে ক্যারিয়ার গাইডলাইন ও  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন মেডিকোর সিনিয়র শিক্ষকবৃন্দ। শুরু থেকে কীভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে সম্মানিত শিক্ষকবৃন্দেরা  দীর্ঘ  অভিজ্ঞতার আলোকে  দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬