নেত্রকোনা মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
নেত্রকোনা মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

নেত্রকোনা মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী © টিডিসি ফটো

জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুভ সূচনা করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শ্যামল কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সিভিল সার্জন মো. সেলিম মিয়া, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান।

আরও উপস্থিত ছিলেন, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের তত্ত্ববধায়ক এ এস এম মাহাবুবুর রহমান, নেত্রকোণা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ পলাশ মজুমদার বাপ্পি, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্ত হয়।

ট্যাগ: মেডিকেল
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬