চিরকুটে ‘সুখী হও’ লিখে ঘুমের ওষুধ সেবন, চিরঘুমে ডেন্টাল ছাত্রী

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
সুইসাইড নোট ও সুস্মিতা সাহা

সুইসাইড নোট ও সুস্মিতা সাহা © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়া এলাকা থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন। তাঁর নাম সুস্মিতা সাহা। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ....একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধ এ রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।

জানা যায়, সুস্মিতা সাহা তাঁর এক বান্ধবীর বাসায় ছিলেন। বান্ধবীর বাসাতেই গত রাতে ঘুমের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। গত এক মাস ধরে তেজগাঁও নাখালপাড়ায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। সুস্মিতা মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক। তবে তিনি কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না।

তিনি আরও বলেন, তার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের দেওয়া মানসিক কষ্টের জন্য তিনি ঘুমের ওষুধ খেলে তার আত্মীয়-স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঘুমের ওষুধ খাওয়ার আগে তিনি চিরকুট লিখেছেন, যা ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে জব্দ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ব্র্যাকে দুই পদে চাকরি, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে পাচ্ছেন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে কোন ভাতা কত বাড়ল, দেখে নিন এক নজরে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন অনলাইনে নির্ধারণ কীভাবে, নবম পে স্…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬