অর্থ আত্মসাত মামলায় ঢামেক কর্মচারীর ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ

৩০ আগস্ট ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সাবেক রেকর্ডকিপার ও টিকিট কাউন্টারের ইনচার্জ আজিজুল হক ভূঁইয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। টিকেট বিক্রি ও রোগী ভর্তির অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় এ রায় দেন আদালত। একই সঙ্গে তাকে আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ ৩০ লাখ ৫০ হাজার ৬০১ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ঢামেক কর্মচারী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে আত্মসাৎকৃত অর্থ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাবে বলে আদেশ দেওয়া হয়। 

মামলার সূত্রে জানা যায়, ৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৪ অক্টোবর আজিজুল হক ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম এবং মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বরশ নুরুল ইসলাম চার্জশিট জমা দেন।  

সেখানে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকাকালীন টিকিট বিক্রির ১৫ লাখ ৫৯ হাজার ৬৫৫ টাকা এবং রোগী ভর্তির ১৪ লাখ ৯০ হাজার ৯৬৪ টাকা আত্মসাৎ করেন ওই কর্মচারী।

২০২১ সালের ৮ ডিসেম্বর আসামির বিচারকার্য শুরু করেন আদালত এবং বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ব্র্যাকে দুই পদে চাকরি, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে পাচ্ছেন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে কোন ভাতা কত বাড়ল, দেখে নিন এক নজরে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন অনলাইনে নির্ধারণ কীভাবে, নবম পে স্…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬