ডেন্টালে ক্লাস শুরু ১৪ সেপ্টেম্বর, চতুর্থ ধাপে সুযোগ ২৫ শিক্ষার্থীর

২৮ আগস্ট ২০২৩, ০৮:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে চতুর্থ দফায় স্বয়ংক্রিয় অভিপ্রায়ন (মাইগ্রেশন) শেষে অপেক্ষমাণ তালিকা হতে মোট ২৫ (পঁচিশ) জনকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আগামী বিডিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করবেন। আগামী ২৯ আগস্ট হতে ১৩ সেপ্টেম্বর তারিখের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ বা ইউনিট থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লিখিত সময়ে মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে বলেও জানানো হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচিত ডেন্টাল কলেজে বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে আগামী আগামী ২৯ আগস্ট হতে ১৩ সেপ্টেম্বর তারিখের মধ্যে প্রয়োজনীয় দলিলাদিসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি প্রযোজ্য হবে।

অপেক্ষমাণ তালিকা ও স্বয়ংক্রিয় অভিপ্রায়ন (মাইগ্রেশন) রেজাল্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদেরকে টেলিটকের 01550155555 নম্বর থেকে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে বলেও জানিয়েছে দেশের চিকিৎসা শিক্ষার অন্যতম এই তদারক সংস্থা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence