বেসরকারি ডেন্টালের চূড়ান্ত ভর্তি আজ থেকে

২৬ আগস্ট ২০২৩, ০৮:৩৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আজ শনিবার থেকে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে

বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আজ শনিবার থেকে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে © প্রতীকী ছবি

দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আজ শনিবার (২৬ আগস্ট) থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তির জন্য প্রাথমিকভাবে ভর্তি নিশ্চয়ন করেছেন ৬০০ শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে এক হাজার ৫০০টি। সম্প্রতি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে। ভর্তি কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) এ এফ এম শহীদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি ডেন্টালে প্রাথমিকভাবে ৬০০ জন ভর্তি নিশ্চয়ন করেছন। শনিবার থেকে তাদের চূড়ান্ত ভর্তি শুরু হবে।

বেসরকারি ডেন্টালে আসন ফাঁকা থাকার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, এবার বেসরকারি ডেন্টালে ভর্তি কার্যক্রম অনেক দেরিতে শুরু হয়েছে। সেজন্য কিছু আসন ফাঁকা রয়েছে। তবে এ আসন ফাঁকা থাকবে না।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু দেশী শিক্ষার্থীদের ২৬ আগস্ট হতে ৩১ আগস্ট অফিস চলাকালীন সময় পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী ও অসচ্ছল কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পর উক্ত কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা সময়ে জানানো হবে।

এছাড়াও কলেজ ভিত্তিক নির্বাচিত স্ব-অর্থায়নে ভর্তিচ্ছু দেশী শিক্ষার্থীগণের তালিকা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd এবং সংশ্লিষ্ট কলেজ থেকে জানতে পারবে শিক্ষার্থীরা। অধিদপ্তরের একই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৫ মে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭ মে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এরপর গত ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত সরকারিতে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950