ঢাকা মেডিকেলের হোস্টেলে ঝুলছিল ছাত্রীর মরদেহ

১৬ আগস্ট ২০২৩, ১২:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হোস্টেলে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। জয়াকুণ্ডু (২২) নামের ওই শিক্ষার্থী ঢামেকের ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসে থাকতেন। তিনি এমবিবিএস পঞ্চম বর্ষের কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আজ বুধবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসের তৃতীয় তলার ৪৫ নম্বর রুমে থাকতেন জয়াকুণ্ডু। রুমে তখন কেউ ছিল না। এসময় তিনি রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে হোস্টেলের শিক্ষার্থীরা জানায়। পরে তাকে শিক্ষার্থীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

পুলিশ পরিচয়ে ফোন, বুটেক্সের একাধিক শিক্ষার্থীর পরিবারের কাছ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জুনে ১২৫০০ বেতনধারীদের বেতন জুলাইতে কত হচ্ছে, বাকি গ্রেডগুল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কমল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬