মেডিকেলে ভর্তির শেষ অপেক্ষমাণ তালিকা প্রকাশ, সুযোগ পেলেন ৯৯ জন

১০ আগস্ট ২০২৩, ০৫:৫৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২২-২৪ শিক্ষাবর্ষে ভর্তির শেষ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৯৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহের শুন্য আসনে নিয়মানুসারে মেধা ও পছন্দের ভিত্তিতে ৪র্থ দফায় স্বয়ংক্রিয় অভিপ্রায়ন (মাইগ্রেশন) শেষে অপেক্ষমান তালিকা হতে ৯৯ (নিরানব্বই) জনকে ভর্তির জন্য মনোনীত করা হলো।

সরকারি মেডিকেল কলেজসমূহে মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ পূর্বক আগামী ১৪ আগস্ট হতে ২৭ আগস্টের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলী ও মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

অপেক্ষমাণ তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে অপেক্ষমাণ তালিকা ও মাইগ্রেশনের ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ট্যাগ: মেডিকেল
হাবিপ্রবিতে কাঁচা আম-লিচু পাড়ার হিড়িক, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
  • ১৮ মে ২০২৬
এনসিপি থেকে সাগরকে বহিষ্কারের পর নতুন দায়িত্ব পেলেন দিনা
  • ১৮ মে ২০২৬
ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
  • ১৮ মে ২০২৬
কঙ্গোয় ছড়াচ্ছে নতুন প্রজাতির ইবোলা, উগান্ডাতেও সংক্রমণ; ডব্…
  • ১৮ মে ২০২৬
লবণসহ নানা সংকটে যশোরের চামড়া ব্যবসায়ীরা
  • ১৮ মে ২০২৬
এসএসসির খাতা না দেখানোয় দুই শিক্ষার্থীকে কোপাল ৮-১০ জন
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081