বেসরকারি মেডিকেলে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শিগগিরই

১৮ জুলাই ২০২৩, ০২:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের বেসরকারি মেডিকেল কলেজে অপেক্ষমান তালিকা ভর্তি কার্যক্রম শিগগিরই শুরু করা হবে। আগামী সাতদিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল) ডা. উপল সীজার।

তিনি বলেন, বেসরকারি মেডিকেলে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। কিছু কাজ বাকি থাকায় এখনো এই প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। আমরা কাজ করছি।

কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে ডা. উপল সীজার আরও বলেন, বিষয়টি এখন এমন অবস্থায় রয়েছে যে আজ কাজ শেষ করতে পারলে আজ থেকেই এই প্রক্রিয়া শুরু করা হবে। আগামী সাতদিনের মধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। 

এর আগে গত ৬ জুন থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু হয়। ১০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পেরেছেন। প্রথম দফায় ভর্তির জন্য নির্বাচিতদের এসএমএস পাঠানো শুরু হয় ১৩ জুন। গত ২৭ জন ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হয় ৩ জুলাই। আগামী ২৩ জুলাই থেকে মেডিকেলে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারনে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৩’ প্রযোজ্য হবে।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬