‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ পরিবর্তন হবে বঙ্গমাতার নামে

১৭ জুলাই ২০২৩, ০৬:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতার নামে রাখা হবে। এজন্য ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খসড়া অনুযায়ী, বর্তমান নামটি পরিবর্তন করে রাখা হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’।

সোমবার (১৭ জুলই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আরও পড়ুনঃ শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়েও চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার শব্দগুলোর পরিবর্তে বাংলায় আচার্য, উপাচার্য বা উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ এখানে বাংলায় আনা হয়েছে।’

মো. মাহবুব হোসেন আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ব্যয় মহা হিসাব নিরীক্ষকে দিয়ে নিরীক্ষার বিষয়টা আগে ছিল না, এখন অন্তর্ভুক্ত করা হয়েছে।

সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রদলের সং…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬