বেসরকারি মেডিকেল

২০ জুলাইয়ের মধ্যে কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে

১২ জুলাই ২০২৩, ০৯:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বেসরকারি মেডিকেল কলেজগুলোয় চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে দেশের চিকিৎসা-শিক্ষার অন্যতম তদারক সংস্থা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ জানিয়েছে।

বুধবার (১২ জুলাই) অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য অধিদপ্তরের মেইলে জানাতে হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে।

এ বছর বেসরকারি মেডিকেলে অসচ্ছল ও মেধাবী কোটায় ৩১০ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেয় অধিদপ্তর। এসব শিক্ষার্থী সংশ্লিষ্ট মেডিকেল কলেজের মৌখিক পরীক্ষায় (ভাইবা) উত্তীর্ণ হওয়ার পর ভর্তির সুযোগ পাবেন। এবার নতুন ভর্তি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী তিনটি মেডিকেলে মৌখিক পরীক্ষায় ডাক পান। সেখান থেকে একটি মেডিকেলে ভর্তি সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এর আগে গত ১০ জুলাই থেকে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা জানিয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে ভর্তি কার্যক্রম শেষ করতে না পারায় বিজ্ঞপ্তি দিয়ে ক্লাস শুরুর তারিখ পেছানোর কথা জানানো হয় অধিদপ্তরের পক্ষ থেকে।

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন দেশের ১ লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। গত ১০ মার্চ মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ মার্চ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতিটি আসনে ভর্তির জন্য লড়েন ৩২ জন শিক্ষার্থী। আর ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ৭৭২টি। সব মিলিয়ে এ শিক্ষাবর্ষে ১১ হাজার ১২২ জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ হিসাবে সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য ১২ দশমিক ৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবছর নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অটোমেশন পদ্ধতিতে মেধাক্রম অনুযায়ী দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হন শিক্ষার্থীরা। ফলে টাকার মানদণ্ডের পরিবর্তে মেধার ভিত্তিতে বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারছেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ১৯ লাখ ৪৪ হাজার টাকায় গত ৯ জুলাই প্রথম ধাপে তারা ভর্তি হন অধিদপ্তরের মনোনীত মেডিকেল কলেজে।

দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে অটোমেশন পদ্ধতি চালু থাকলেও বিগত বছরগুলোতে বেসরকারি কলেজগুলোতে মেধার চেয়ে টাকার মানদণ্ডে যারা এগিয়ে থাকতেন, তারাই ভর্তির সুযোগ পেতেন। অটোমেশন পদ্ধতিতে মেধাতালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে একটি কলেজে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। এর আগে বিগত ২০২১ সালে অটোমেশন চালুর উদ্যোগ নেয় সরকার।

অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শি…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে আ…
  • ০২ আগস্ট ২০২৬