‘অসহায়’ স্বাস্থ্যমন্ত্রী

২৮ জুন ২০১৮, ১২:৫৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ নিয়ে ‘অসহায়ত্ব’ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অনেক নামী কলেজে শিক্ষক নাই, লাইব্রেরি নাই। এগুলো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, উচ্চ আদালতের নির্দেশ নিয়ে সেগুলো আবার ফিরে এসেছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে ২০১৮-১৯ সালের বাজেটে প্রস্তাবিত দায়মুক্ত ব্যয় ব্যতিত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ছাটাই প্রস্তাবের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে ছাটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে একাধিক এমপি মানহীন বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে সমালোচনা করেন। গ্রামে ডাক্তার পাওয়া যায় না বলেও তারা জানান।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, কোর্ট যদি হস্তক্ষেপ করেন তাহলে আমি কী করব, বলেন? আমি নিজে বলেছি অনেক বেসরকারি কলেজ ঢাকায় আছে, দেশে আছে, যারা মানহীন এবং শিক্ষক নাই।

লাইব্রেরি নাই, ল্যাবরেটরি নাই, শিক্ষকও নাই। তাদের আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু উচ্চ আদালতের হস্তক্ষেপের কারণে তাদের ছেড়ে দিতে হয়েছে। কী করব বলেন? কোর্টের নির্দেশ তো আমি অমান্য করতে পারব না।

সংসদ সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কিন্তু আপনারা যদি সোচ্চার থাকেন, আমি বেসরকারি মেডিকেল কলেজ নিয়ন্ত্রণের জন্য আইন করতে যাচ্ছি। এটা বাস্তবায়ন হলে কোনো মানহীন বেসরকারি মেডিকেল থাকবে না।

ট্যাগ: কলেজ
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬