পেছাল মেডিকেলের নতুন শিক্ষাবর্ষের ক্লাস

০৪ জুলাই ২০২৩, ০৬:৩২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ফটো

২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ক্লাস আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও এক অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ২০২২-২৩ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ১০ জুলাই অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে।’

আরও পড়ুন: ঢাবিতে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত পুনর্বহাল

এদিকে নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অটোমোশন পদ্ধতিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা। এর ফলে টাকার মানদণ্ডের পরিবর্তে মেধার ভিত্তিতে বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। ৯ জুলাই পর্যন্ত চলবে এ ভর্তি প্রক্রিয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্ধারিত ১৯ লাখ ৪৪ হাজার টাকায় ভর্তি হবেন শিক্ষার্থীরা। এরই মধ্যে মেধা তালিকা অনুযায়ী ক্ষুদে বার্তা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।

সরকারি মেডিকেল কলেজগুলোতে অটোমেশন পদ্ধতি চালু থাকলেও বেসরকারি কলেজগুলোতে মেধার চেয়ে টাকার মানদণ্ডে যারা এগিয়ে থাকতেন, তারাই ভর্তির সুযোগ পেতেন। অটোমেশন পদ্ধতিতে মেধাতালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে একটি কলেজে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। এতে মেধাবীরা মেডিকেল কলেজে ভর্তির অগ্রাধিকার পাবেন। এর আগে ২০২১ সালে অটোমেশন চালুর উদ্যোগ নেয় সরকার। তবে এতে আপত্তি জানায় বেসরকারি মেডিকেল কলেজের মালিকরা। এ নিয়ে মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা। তখন মালিকদের দাবির প্রেক্ষিতে আরও এক বছর সময় বাড়িয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে চালুর সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী এবার সরকারির পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজেও অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে।

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950