দেশত্যাগে নিষেধাজ্ঞায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রার

২৫ জুন ২০২৩, ০৪:৩১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরী © ফাইল ছবি

নিয়োগ বাণিজ্যের দুর্নীতি মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফলে অভিযুক্তরা আগামী ৬০ দিন দেশের বাইরে যেতে পারবে না।

দুদক এক কর্মকর্তার দায়ের করা মামলায় রবিবার (২৫ জুন) সিলেট মহানগর জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কিউ এম নাছির উদদীন এ নিষেধাজ্ঞা আরোপ করেন। এ তথ্য নিশ্চিত মহানগর জজ আদালতের পিপি অ্যাডভোকেট আলী মর্তুজা কিবরিয়া।

অ্যাডভোকেট আলী মর্তুজা কিবরিয়া জানান, মামলায় অভিযুক্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীর নামে দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়োগ বাণিজ্যের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর ইউজিসি থেকে দুদকে অভিযোগ করা হয়। 

প্রাথমিক তদন্তে তাদের দুর্নীতির সত্যতা পায় দুদক। কিন্তু ইতোমধ্যে অভিযুক্তরা দেশত্যাগে পাঁয়তারা করায় আদালতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।

মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা ৬৮১/২৩ দায়েরক্রমে দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক দুই মাসের জন্য সাবেক এ দুই কর্মকর্তার অপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। 

চোর সন্দেহে পেটানোর পর খুবি ক্যাম্পাসের পাশের ভবনে মিলল বিশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে মিলেছে একাধিক ক্লু, যা বলছেন পুলিশ সুপার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট নিয়ে যে ব্যাখ্যা দিল বিশ্বব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কুমিল্লায় চাকরি করতে এসেছি— এটাই কি আমার অপরাধ’
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মায়ের সঙ্গে ইফতার বিলিয়েছিল অপ্রতীম, আজ সে নেই
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তাসকিন-নাহিদ না থাকলেও জাকের কেন দলে, ব্যাখ্যা দিলেন প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬