নোয়াখালী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ফারুক

২৩ জুন ২০২৩, ১২:৩০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
অধ্যাপক ডা. ফারুক আহমেদ

অধ্যাপক ডা. ফারুক আহমেদ © সংগৃহীত

নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. ফারুক আহমেদকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ডা. আব্দুছ ছালাম, অধ্যক্ষ ও অধ্যাপক (ফার্মাকোলজি), আব্দুল মালেখ উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়ায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. ফারুক আহমেদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁ পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।’’

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬