বেসরকারি মেডিকেলে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত আজ, সরকারিতে মাইগ্রেশন শেষ

০৪ জুন ২০২৩, ১০:২১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
বেসরকারি মেডিকেলে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বেসরকারি মেডিকেলে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ © ফাইল ছবি

দেশের বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আজ রোববার (৪ জুন) সভায় বসছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বেলা ১১টার দিকে এ সভা ডাকা হয়েছে। এতে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় মাইগ্রেশন প্রক্রিয়াও আজ শেষ হচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা)  ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন রোববার সকাল সোয়া ১০টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তির বিষয়ে দুপুরে সভা আছে। ইতিমধ্যে সবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। সভা শেষে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হচ্ছে। আজই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। বেসরকারি মেডিকেলের বিষয়েও সব তথ্য জানানো হবে।

এর আগে তিনি জানান, বেসরকারি মেডিকেলে ভর্তি আবেদন গ্রহণ করা হবে সাতদিন। আবেদনগ্রহণ শেষে ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, চলতি বছরের অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি মেডিকেলে ভর্তিতে অটোমেশন পদ্ধতি চালু করতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনিয়ম ও অর্থের বিনিময়ে অমেধাবীদের ভর্তির সুযোগ বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। আগে ৪০ নম্বর পেলেই বেসরকারি মেডিকেল ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হত। তবে এবার সে পদ্ধতি বাতিল করা হয়েছে। বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কেবল ৪০ পেলেই হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩৪ হাজারের মধ্যে। 

২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন চার হাজার ৩৫০টি রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ছয় হাজার ১৬৮ জন।

শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল, বকেয়া বেতন নিয়ে যা বলছে মন্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
গুলশানের এডিসি সরোয়ারসহ চার কর্মকর্তাকে বদলি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬