বেসরকারি মেডিকেলে ভর্তির সময় জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

২৬ মার্চ ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
ক্লাস করছেন শিক্ষার্থীরা

ক্লাস করছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেলে ভর্তির দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশের পর বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

সম্প্রতি বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।

বেসরকারি মেডিকেলে ভর্তির নির্দেশনা অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া (দ্বিতীয় অপেক্ষমাণ তলিকা পর্যন্ত) সমাপ্ত হওয়ার পর পরবর্তীতে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরুর লক্ষ্যে যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

‘প্রস্তুতকৃত জাতীয় মেধা তালিকার ৩৪ হাজার ৮৩৫ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আবেদন করতে পারবে। ভর্তিচ্ছুদের আবেদন টেলিটক বাংলাদেশ লিমিডেটের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। আবেদনপত্র দাখিলের ফি এক হাজার টাকা মাত্র। আবেদন দাখিলের সময় অনলাইন তালিকা থেকে সরকার স্বীকৃত সকল বেসরকারি মেডিকেল কলেজের পছন্দক্রম উল্লেখ করতে হবে।’

‘অনলাইনে আবেদন দাখিলের নির্ধারিত সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী কোন মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত হবেন, তা প্রার্থীকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদের কলেজ ভিত্তিক তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

‘বেসরকারি মেডিকেল কলেজে মেধাবী-অসচ্ছল কোটায় শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনলাইন আবেদনে যাচিত তথ্য প্রদান করতে হবে। যারা এ কোটায় আবেদন করবেন, তারা শুধুমাত্র মেধাবী-অসচ্ছল কোটার আসনসমূহের জন্য বিবেচিত হবেন; সাধারণ কোটায় আবেদন করতে পারবেন না। মেধাবী-অসচ্ছল কোটায় ভর্তিচ্ছুদের দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল হবে। এখানে উল্লেখ্য যে, বেসরকারি মেডিকেল কলেজের পাঁচ শতাংশ আসন মেধাবী-অসচ্ছল ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত রয়েছে।’

‘কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৩ এর কোনো শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হবে। কোনো প্রতিষ্ঠানেই অনুমোদিত আসনের অতিরিক্ত কিংবা নীতিমালায় বর্ণিত প্রক্রিয়ার বাইরে দেশি বা বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।’

‘বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির পূর্বে বা পরে দেশি বা বিদেশি ভর্তি প্রক্রিয়ায় ব্যবহৃত কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর ভর্তি বাতিল করাসহ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬