ডিসিপিটিতে ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

২১ মার্চ ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ডিসিপিটি

ডিসিপিটি © লোগো

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত চিকিৎসা অনুষদের অধীনে ৪ বছর একাডেমিক ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ মোট ৫ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি)।

আবেদনের যোগ্যতা: জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথক ভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় এবং ২০২১ অথবা ২০২২ সালে উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনপত্র প্রক্রিয়া: শিক্ষার্থীরা নির্ধারিত আবেদনপত্র অফেরতযোগ্য ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি), বাড়ি নং ১০৩৯, সড়ক নং -১৪/এ, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে প্রেরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম সংগ্রহ করতে ক্লিক করুন এখানে।

ই-মেইল: [email protected]

ভর্তি পরীক্ষা পদ্ধতি: ক) মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে। এসএসসি এবং এইচএসসি এর ফলাফলের জন্য = ১০০ নম্বর, (এসএসসি = ৪০% এবং এইচএসসি=৬০%)। খ) লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) = ১০০ নম্বর। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন : পদার্থবিদ্যা = ২৫, রসায়নবিদ্যা = ২৫, জীববিদ্যা = ২৫, ইংরেজী = ১৫, সাধারণ জ্ঞান = ১০।

আবেদনের সময়মীমা: ২৫ মার্চ ২০২৩ থেকে ২০ মে ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা: ২৬ মে ২০২৩ইং (শুক্রবার সময়: সকাল ১০টা থেকে ১১টা)

স্থান: ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ২৬ মে ২০২৩ বিকাল ৫টায়। 

বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ
  • ০৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন—জামায়াত ও এনস…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950