নিটোরের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইমের সুযোগ

১৬ মার্চ ২০২৩, ১২:৩৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
নিটোর

নিটোর © সংগৃহীত

২০২২-২৩ ইং শিক্ষাবর্ষে ৪(চার) বছর একাডেমিক এবং ১বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ সর্বমোট ৫(পাঁচ) বছর মেয়াদী বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। আবেদন শুরু হবে আগামী ২০ মার্চ ২০২৩ তারিখ থেকে।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীদের বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড অথবা দেশের বাইরে যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজিসহ উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ (আট) গ্রেড থাকতে হবে। এছাড়া আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

আরও পড়ুন: দেশের সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী।

উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭ (সাত) পেতে হবে এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। যে সকল প্রার্থী ২০১৯ সালের পূর্বে এসএসসি এবং ২০২১ সালের পূর্বে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হইয়েছেন, তাদের আবেদন করার প্রয়োজন নাই।

অনলাইন আবেদন http://nitorbd.bigmsoft.com এর মাধ্যমে করতে হবে। উপজাতি প্রার্থীদের জন্য একটি আসন এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুইটি আসন সংরক্ষিত থাকিবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের 

আবেদন প্রক্রিয়া: অনলাইন আবেদন http://nitorbd.bigmsoft.com এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এছাড়া ১০০০/- (এক হাজার) টাকা ACADEMIC FUND OF PHYSIOTHERAPY" চলতি হিসাব নং “020000১৭৬৭২৭৪”, অগ্রণী ব্যাংক লিঃ শ্যামলী শাখা, ঢাকা” এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যে কোন অনলাইন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, JPG), এবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb, JPG), প্রয়োজন হবে। অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেখে যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন শুরু: ২০ মার্চ ২০২৩

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৩ (রাত ১২টা পর্যন্ত)

প্রবেশপত্র সংগ্রহ: ১৪ মে ২০২৩ থেকে ১৮ এপ্রিল ২০২৩ (রাত ১২টা পর্যন্ত)। শিক্ষার্থীরা http://nitorbd.bigmsoft.com হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করা প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট কপি সহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।

ভর্তি পরীক্ষা: ১৯ মে ২০২৩ (শুক্রবার সকাল ১০টায়)

স্থান: বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাঁও তালতলা সরকারী কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ)

ভর্তি পরীক্ষার মানবন্টন: পদার্থ বিজ্ঞান-৩০ নম্বর, রসায়ন- ৩০ নম্বর ও জীববিজ্ঞান-৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান-১০ নম্বর সর্বমোট ১০০(একশত) নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ০১ (এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা করা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ৮ এবং এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ১২ গুন করে ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান এ প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

ভর্তি প্রক্রিয়া: ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র এবং শারীরিক সুস্থতার সনদ (মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অত্র প্রতিষ্ঠানে কোন আবাসিক ব্যবস্থা নেই, ছাত্র/ছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা/খাওয়ার ব্যবস্থা এবং কোর্স শেষে ০১ (এক) বছর ইন্টার্নিশীপ প্রশিক্ষণ নিকে হবে।

রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন—জামায়াত ও এনস…
  • ০৪ নভেম্বর ২০২৬
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী
  • ০৪ নভেম্বর ২০২৬
মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে মাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950