রামেকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা যুবকের

০৭ ডিসেম্বর ২০২২, ১১:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
রামেকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা যুবকের

রামেকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা যুবকের © ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নিজের গায়ে আগুন দিয়ে সাইফুর রহমান রাফি (২৮) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ মাঠে এ ঘটনা ঘটে। আহত সাইফুর রহমান রাফি রাজশাহী মহানগরীর হেতেমখা এলাকার বাবুলের ছেলে।

তার মা পুলিশকে জানিয়েছেন, তার ছেলে গত কয়েক বছর থেকে মানসিক সমস্যায় ভুগছেন। মূলত মানসিক সমস্যার কারণেই এ ঘটনা ঘটিয়েছেন।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আহত যুবককে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ওই যুবকের মা হাসপাতালে চাকরি করেন।

ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬