আবারও কর্মবিরতিতে রামেক ইন্টার্ন চিকিৎসকরা

২২ অক্টোবর ২০২২, ০৪:০২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
মেডিকেল কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়

মেডিকেল কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করা হয় © সংগৃহীত

আবারো তিনদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে এ ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন।

তিনি জানান, ‘বৃহস্পতিবার থেকে ধর্মঘট শিথিল করেছিলাম। এখন আমাদের দাবি নিয়ে কর্মসূচিতে দাঁড়িয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু নাকি আত্মহত্যা সেটা আমরা জানি না। আমাদের এখানে আসার আগেই তিনি মারা যান। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে পোস্টমর্টেমের কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে কী ভেবেই নেবো তারা নিজেরা হত্যা করেছে? তারা হত্যা করে ধামাচাপা দিতে এই হামলা চালিয়েছে?’

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতেই থাকছে নন-ক্যাডার: পিএসসি চেয়ারম্যান

ইমরান হোসেন বলেন, আমাদের বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হওয়ায় আগামী তিনদিন কর্মবিরতি ঘোষণা করছি। পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে রামেক হাসপাতালে ইমারজেন্সি গেটের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হবে।

তাদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, স্বাচিপ সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, বিএমএ সভাপতি ও রামেকের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী, রাজশাহী -২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ।

উল্লেখ্য, বুধবার রাতে ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রামেক হাসপাতালে ভাঙচুর চালান রাবি শিক্ষার্থীরা। এ সময় তারা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালান। এর পরপরই কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার রামেক কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসকরা যৌথ সমঝোতার মিটিংয়ের পর তারা ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয়। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে নির্ধারিত ডিউটিতে ফিরলেও আজ ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

ট্যাগ: চিকিৎসক
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬