মেডিকেলের তৃতীয় মাইগ্রেশন শিগগিরই

১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:২২ AM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে অর্ধশতের বেশি আসন ফাঁকা হয়েছে। এই আসনগুলোর বিপরীতে শিগগিরই তৃতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শূন্য আসনের তালিকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের কাছে পাঠানো হয়। এই তালিকা তৈরি করতে সাত থেকে ১০ দিন সময় লাগবে। এরপর মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোতে ৬৭টি আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে সাধারণ কোটায় ৬৪টি, উপজাতী কোটায় ২টি এবং মুক্তিযোদ্ধা কোটায় একটি আসন ফাঁকা রয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে তৃতীয় মাইগ্রেশের তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে আয়-ব্যয়ে মাউশির ১০ নির্দেশনা

প্রসঙ্গত,  গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬