মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও সাপ্তাহিক ছুটি দুইদিন

২৩ আগস্ট ২০২২, ০৯:৪৭ PM
মাদ্রাসা-কারিগরি

মাদ্রাসা-কারিগরি © সংগৃহীত

দেশের সব মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও শুক্র-শনিবার (দুইদিন) সাপ্তাহিক ছুটি থাকবে। মঙ্গলবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

আদেশে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার নির্ধারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার (২২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।

বর্তমানে দেশের অনেক স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্রবার। সপ্তাহের বাকি ছয়দিনই চলে আসছিল ক্লাস কার্যক্রম। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুদিন ছুটি শুক্র ও শনিবার। তবে এবার থেকে সরকারিভাবেই শুক্র ও শনিবার ছুটি কার্যকর হলো।

এদিকে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্লাসের সময় পরিবর্তন না হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণ দিবস ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের টানা ছুটিতে পর্যটনের স্বর্গরাজ্য খাগড়াছড়িতে উপচে পড়া ভ…
  • ২৩ মার্চ ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
  • ২৩ মার্চ ২০২৬
ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
  • ২৩ মার্চ ২০২৬
দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ২৩ মার্চ ২০২৬
ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence