মাদ্রাসায় ঈদের ছুটি শুরু

০২ জুলাই ২০২২, ১১:২২ PM
মাদ্রাসায় ঈদের ছুটি শুরু

মাদ্রাসায় ঈদের ছুটি শুরু © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার থেকে মাদ্রাসায় ছুটি শুরু হয়েছে। এছাড়া আগামীকাল রবিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সোমবার থেকে সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা, সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত মাদ্রাসার ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

প্রাথমিকের ছুটি

গত মঙ্গলবার থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

আরও পড়ুন: রাবির ঈদুল আজহার ছুটি ১৫ দিন, খোলা থাকছে হল

মাধ্যমিকের ছুটি

আগামীকাল ৩ জুলাই থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মাধ্যমিক স্কুলগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৫দিন বন্ধ থাকবে।

উচ্চ মাধ্যমিকের ছুটি

সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুসারে, এ প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি ৪ জুলাই শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬