রাবির ঈদুল আজহার ছুটি ১৫ দিন, খোলা থাকছে হল

০২ জুলাই ২০২২, ০৮:৪০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামী ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এবার ঈদে খোলা থাকছে আবাসিক হলসমূহ।

শনিবার (২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল দ্যা ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক ফেরদৌসী জানান, প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় প্রসঙ্গক্রমে হল খোলা রাখা না রাখার বিষয়টি নিয়ে আলোচনা কালে এবছর হল খোলা রাখার কথা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আগামীকাল অফিসিয়ালি বিষয়টি জানানো হবে।

আরও পড়ুন: ঈদের ছুটিতে রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী ৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে একাডেমিক কার্যক্রম ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও ২২, ২৩ জুলাই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৪ জুলাই থেকে শুরু হবে একাডেমিক ক্লাস-পরীক্ষা কার্যক্রম। 

উল্লেখ্য, মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বাংলাদেশে ধর্মীয় এ উৎসবটি আগামী ১০ জুলাই পালিত হবে।

বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬
প্রভোস্ট রুমে ময়লা ফেলা সেই হল সংসদ নেতাকে শোকজ নোটিশ দিল হ…
  • ২২ জুন ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ৩০ জুন পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবি শিক্ষার্থীদের,…
  • ২২ জুন ২০২৬
এভিডেন্স বেইজড মেডিসিনে প্রশিক্ষণ নিলেন ২৬৯ ফ্যাকাল্টি
  • ২২ জুন ২০২৬
গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬