সব মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল উত্তর প্রদেশ সরকার

১৩ মে ২০২২, ০৩:৩৯ PM

© ফাইল ছবি

গতকাল বৃহস্পতিবার থেকে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সব মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করল যোগী আদিত্যনাথ সরকার। গত ৯ মে রাজ্যের মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার এসএন পাণ্ডে এই মর্মে সব জেলার সংখ্যালঘু আধিকারিকদের একটি নির্দেশ পাঠিয়েছেন।

গত ২৪ মার্চ এই বিষয়টি নিয়ে বোর্ডের একটি বৈঠক হয়। সেই বৈঠকে মাদ্রাসাগুলোতে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। 

রেজিস্ট্রার বলেন, ‘রমজানের ছুটির পর ১২ মে থেকে মাদ্রাসায় নিয়মিত ক্লাস শুরু হবে। ওই দিন থেকে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।’

নির্দেশে বলা হয়েছে, ক্লাস শুরুর আগে রাজ্যের সমস্ত স্বীকৃত, সাহায্যপ্রাপ্ত এবং অ-সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে হবে।

মাদ্রাসা শিক্ষক সমিতি, মাদাারিস আরাবিয়ার সাধারণ সম্পাদক দিওয়া সাহাব জামান খান বলেন, এখনও পর্যন্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে হামদ (আল্লাহর প্রশংসা) এবং সালাম (মুহাম্মদকে সালাম) পাঠ করা হত। কিছু বিশেষ ক্ষেত্রে জাতীয় সঙ্গীত গাওয়া হত, কিন্তু তা বাধ্যতামূলক ছিল না। এখন একে বাধ্যতামূলক করা হল।

গত মাসে রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ধরমপাল সিংহ মাদ্রাসায় জাতীয়তাবাদ চর্চার উপর জোর দেওয়ার কথা বলেছিলেন। তার পরই এই নির্দেশ দিয়েছে বোর্ড।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950