কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৭৩.৮৮%

৩০ এপ্রিল ২০২২, ১১:২০ PM
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৮৮ শতাংশ। ইবতেদায়ি (পঞ্চম), নাহবেমির (সপ্তম), শরহে বেকায়া (দ্বাদশ), মেশকাত (স্নাতক) ও হিফজ— মোট পাঁচটি স্তরে এ পরীক্ষা হয়।

আজ শনিবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বেফাক জানিয়েছে, এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৫ হাজার ৬৩১ জন, এর মধ্যে ১ লাখ ২ হাজার ৭২৭ জন ছাত্র, ১ লাখ ২২ হাজার ৯০৪ জন ছাত্রী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মেধাতালিকা ‘মুমতায’ অর্থাৎ স্টার মার্কস পেয়েছে ৩৩ হাজার ৪৩৩ জন, প্রথম বিভাগ (জায়্যিদ জিদ্দান) পেয়েছে ৩৭ হাজার ৬৬৫ জন, দ্বিতীয় বিভাগ (জায়্যিদ) পেয়েছে ৪০ হাজার ৯০৭ জন, তৃতীয় বিভাগ (মাকবুল) পেয়েছে ৫৪ হাজার ৬৮৩ জন।

পরীক্ষার ফলাফল বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com-এ পাওয়া যাবে। পিডিএফ আকারে পাওয়া যাবে www.wifaqbd.org এবং বেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence