বাঙালি নদী থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

০৪ মার্চ ২০২২, ০৪:০৬ PM
নিহত মাদ্রাসাছাত্র মো. রিফাত।

নিহত মাদ্রাসাছাত্র মো. রিফাত। © সংগৃহীত

বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. রিফাতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিফাত বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

শুক্রবার (৪ মার্চ) রাজশাহী থেকে আগত স্পেশাল ডুবুরি দল বগুড়ার শেরপুরের বাঙালি নদী থেকে রিফাতের লাশ উদ্ধার করে। 

স্থানীয়রা জানিয়েছে, মাদ্রাসা ছাত্র মো. রিফাতের বাবা নাম রকি ফকির। বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় তাদের বাস। নিহত রিফাতসহ বিনোদপুর কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ৭০ জন ছাত্র নিয়মিত বাঙালি নদীতে গোসল করতো। বৃহস্পতিবারও রিফাত দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সাথে বাঙালী নদীতে গোসল করতে যায়। পরে গোসল শেষে অন্যান্য ছাত্রের সাথে নদীর পাড়ে উঠে আসে। এ সময় তার সহপাঠীদের সে জানায় তার স্যান্ডেল নদীর পাড়ে ফেলে এসেছে। এরপর সে একাই আবারও নদীর পাড়ে যায় স্যান্ডেল আনতে যায়। পরে তার সাথে যাওয়া ছাত্ররা সেখান থেকে চলে আসে।

আরও পড়ুন: চার হাজারের বেশি গাড়ি নিয়ে সাগরে তলিয়ে গেল জাহাজ

এরপর দুপুরে খাবারের আগে নাম হাজিরার সময় রিফাতকে অনুপস্থিত পাওয়া যায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বিনোদপুরে রিফাতের নানার বাড়ি, বগুড়া সদরে তার বাবার বাড়িতে খোঁজ নেন। কিন্তু তাকে না পাওয়া গেলে গতকালই রিফাতের বাবা ও মাদ্রাসা কর্তৃপক্ষ শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সকালে তাদেরকে নদীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়টি জানালে তারা রাজশাহীতে ডুবুরির স্পেশাল টিমকে জানায়। তারা ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দ্রুত তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950