৩০ জানুয়ারি থেকে ফাজিল পরীক্ষা হচ্ছে না

২৪ জানুয়ারি ২০২২, ০৩:৩৬ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © লোগো

আগামী ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আরও পড়ুন: দুই দশকে সাত বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ

জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৫ জানুয়ারি এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: যেভাবে রাত কেটেছে শাবিপ্রবি ভিসির

কিন্তু গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। এরপর গতকাল রবিবার (২৩ জানুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। তবে আজ  এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

আরও পড়ুন: আইসিসি বর্ষসেরা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি

এ বিষয়ে বিকেল চারটায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যম্পাসকে জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানে পরীক্ষার পুরো সূচি স্থগিত করা হবে নাকি শুধু আগামী ৬ তারিখ পর্যন্ত স্থগিত করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950