ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করল বখাটে

২০ নভেম্বর ২০২১, ১১:৩৯ AM

© প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিচার চেয়ে ওই ছাত্রীর মা রাতেই একজনের নাম উল্লেখ করে আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন। ঘটনায় অভিযুক্ত সেলিম (৩২) আগুয়ানদী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। সে এলাকায় ‘বখাটে’ হিসেবে পরিচিত।      

মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করে। মাদারসায় আসা-যাওয়ার পথে অভিযুক্ত সেলিম প্রায়ই মেয়েটিকে উত্যক্ত করতো এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতো।

ঘটনার সময় মেয়েটির মা বাড়ির পশ্চিম পাশের জমিতে ধান মাড়াই করতে যায়। এসময় মেয়েটি বাড়ির পাশের একটি পরিত্যাক্ত পাওয়ার লুম (তাঁতকল) ফ্যাক্টরির ভেতরে পানি খেতে যায়। পরে সেলিম পেছন দিক হতে এসে মেয়েটির মুখ চেপে ধরে পাওযার লুম ফ্যাক্টরির দরজা আটকে দেয়। তখন মেয়েটি চিৎকার করলে ওড়না দিয়ে মুখ বেঁধে এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন: ডেকে নিয়ে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করল কথিত প্রেমিকরা

বিষয়টি জানার পরে মেয়েটির মা শুক্রবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।  

আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা। 

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬