পদ পেয়ে ঘোষণার আগেই মারা গেলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯ PM
আব্দুস ছালাম চাটগামী

আব্দুস ছালাম চাটগামী © ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছালাম চাটগামী মারা গেছেন। মাদ্রাসার শুরা কমিটির বৈঠক চলাকালে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার পথে আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের নতুন কমিটির নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী।

তিনি অসুস্থ হওয়ার ৩০ মিনিট আগে শুরা বৈঠকে তাকে মাদ্রাসার নতুন মহাপরিচালক ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক ইকবাল খলীল।

এর আগে সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। বৈঠকে আব্দুস ছালামকে মাদ্রাসার মহাপরিচালক করার সিদ্ধান্ত নেয় কমিটি।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুস ছালাম। হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬