কওমি মাদ্রাসা শিক্ষকদের ৫ কোটি টাকার অনুদান প্রদান

২০ মে ২০২১, ০১:৪৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে কওমি মাদ্রাসা কর্মরত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা দুই হাজার ২০ জন শিক্ষককে ৫ কোটি ৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ইতোপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন দুই হাজার ২০ জন শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে।

আরও পড়ুন

কওমি মাদ্রাসার ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ

২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে।

এ অবস্থায় দারুল আরকাম মাদরাসার শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী এ অনুদান দিয়েছেন।

এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমা…
  • ০৩ অক্টোবর ২০২৬