মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক ব্যাংকে

০২ মে ২০২১, ০১:৩২ PM
মাদ্রাসা শিক্ষা অধিদফতর

মাদ্রাসা শিক্ষা অধিদফতর © লোগো

সারাদেশের এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের (২০২১) উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। আজ রবিবার (২ মে) অনুদান বণ্টনকারী ৪টি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৬ মে পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন।

একইদিনে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতা ও এপ্রিল (২০২১) মাসের এমপিও’র চেকও ছাড় হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। আগামী ৮ মে বেতন-ভাতা তোলার শেষ দিন।

মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক কর্মচারীগণের ঈদ-উল-ফিতর (২০২১) এর উৎসব ভাতার সরকারি অংশের ৪ টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে২ মে তারিখে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ আগামী ৬ মে তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ঈদ-উল-ফিতর (২০২১) এর উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬