ফটিকছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

মাদ্রাসা ছাত্র রোহান

মাদ্রাসা ছাত্র রোহান © টিডিসি ফটো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে মসজিদের পুকুরে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ৮ বছর বয়সী ওই মাদ্রাসা ছাত্রের নাম রোহান। তিনি দক্ষিণ নানুপুর মোহাম্মদ রাশেদের একমাত্র সন্তান। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে হাজী নেজামত আলী জামে মসজিদের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

রোহান নানুপুর এফ.এ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। মাদ্রাসায় নিয়মিত উপস্থিত থাকতেন বলে সবার প্রিয় ছিলেন রোহান। এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে রোহানের পিতামাতার কান্নায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

নিহত রোহানের ফুফাতো ভাই সাজ্জাদ জানান, রোহান সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়। বের হওয়ার প্রায় দু’ঘন্টা পরেও তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে অনেক খুজাখুজির পর বাড়ির পাশে মসজিদের পুকুরে শিশু রোহানের নিথর দেহটা ভেসে উঠতে দেখা যায়। পুকুরের ঘাট থেকে পা পিছলে পুকুরে পরে পানিতে ডুবেই রোহানের মৃত্যু হয় বলে ধারণা করা হয়েছে।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬