শিক্ষার্থীকে মারধর করা সেই মাদ্রাসা শিক্ষক এবার গ্রেপ্তার

১০ মার্চ ২০২১, ০৯:৩৮ PM

© ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিশু শিক্ষার্থীকে বেদম মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহইয়াকে এবার গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত হুজুরকে আসামি করে মামলা করেছেন। প্রথমে শিশুটির বাবা মা মামলা করতে রাজি ছিলেন না। পরে মত পরিবর্তন করেন তারা।

গতকাল মঙ্গলবার রাত থেকে শিশুটিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর ওই রাত ২টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন পুলিশ নিয়ে ওই মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন এবং মাদ্রাসা থেকে শিশুটিকে নিয়ে আসেন।

পরে শিশুর অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে আইনগত কোনো অভিযোগ করতে রাজি না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। রাতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করলে তিনি মাদ্রাসা থেকে চলে যান। মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে বরখাস্ত করলেও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীর বাবা মামলা করেন। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬