স্বাস্থ্যবিধি মেনে খুলছে সকল কওমি মাদরাসা

১৭ আগস্ট ২০২০, ১২:৪০ PM

© ফাইল ফটো

দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে কওমি মাদরাসাও। করোনা পরিস্থিতির কারণে দেশের শিক্ষা কার্যক্রম অকেটাই ব্যাহত হওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে এবার শিগগিরই খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশের সব কওমি মাদরাসা।

জানা গেছে, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলীসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দল সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করবে। মাদরাসা খোলার বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি ‘অনুরোধবার্তা’ মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দেবেন আলেমরা।

এ প্রসঙ্গে প্রতিনিধি দলের প্রধান জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মুশতাক আহমদ বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দিয়েছে সরকার। সে ধারাবাহিকতায় কোরবানির আগে মাদ্রাসার অন্য বিভাগগুলো খোলারও অনুমতি চেয়েছিলাম। কিন্তু তখন অনুমতি দেয়া হয়নি।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে বসেছি। তার পরামর্শেই এখন মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আমরা আলোচনা করব। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরআন-হাদিস চর্চার কেন্দ্রস্থল কওমি মাদ্রাসাগুলো পরিচালনার ব্যাপারে আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই। আশা করি, এ বৈঠক ফলপ্রসূ হবে।’

কোভিড পরিস্থিতির কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদ্রাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও করোনার কারণে তা স্থগিত রাখা হয়।

প্রসঙ্গত, এর আগে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দিয়েছে সরকার। গত ৮ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, এসব মাদ্রাসাকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। করোনাভাইরাস মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো হাফিজিয়া মাদরাসা ও হিফজখানার কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬