মাদরাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ব্যাংকে

২৮ জুলাই ২০২০, ১২:০৭ PM

© ফাইল ফটো

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা ব্যাংকে জমা হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এ অর্থ তুলতে পারবেন। এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (অর্থ) মো. আবদুল মুকীত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উৎসব ভাতা বাবদ চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়, জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্থান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ভাতার অর্থ আগামী ৩০ জুলাই পর্যন্ত তুলতে পারবেন।

প্রসঙ্গত, আগামী ১ আগস্ট সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬