মাদরাসা শিক্ষকদের ঈদ উৎসব ভাতার জিও জারি

২৭ জুলাই ২০২০, ০১:২৪ PM

© ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

এসময় সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতা দেয়ার প্রস্তাব মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। সে প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এখন অধিদপ্তর থেকে উৎসব ভাতার চেক ব্যাংকগুলোতে পাঠানো হবে।

সূত্র আরও জানায়, এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

জানা গেছে, আগামী ১ আগস্ট সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬