মাদরাসা শিক্ষা নিয়ে চলচ্চিত্র, পরিচালককে হত্যার হুমকি

২৪ জুলাই ২০২০, ০৪:৩৬ PM

© ফেসবুক

মাদরাসা পড়ুয়া এক কিশোরের শৈশব আর স্বপ্নের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কালার অব চাইল্ডহুড’। গত ১০ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। তবে সিনেমাটির নির্মাতার অভিযোগ, মাদরাসা শিক্ষা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করায় একের পর এক হত্যার হুমকি শিকার হচ্ছেন তিনি।

সিনেমাটি পরিচালক করেছেন শাহাদত রাসেল। ‘পৃথিবীতে যা কিছু সুন্দর সেসব কিছুই হালাল, যা কিছু অসুন্দর সেসব কিছুই হারাম’-এ স্লোগান নিয়ে নির্মিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। শাহাদাত রাসেলের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘কালার অব চাইল্ডহুড’র কাহিনীতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও একজন কিশোরের মনস্তাত্ত্বিক অবস্থানের দ্বৈত চরিত্র ফুটিয়ে তােলা হয়েছে।

সিনেমাটির নির্মাতার অভিযোগ, এটি নির্মাণের পর হুমকির পাশাপাশি নির্মাতার নামে ভূয়া আইডি তৈরি করে হিংসা ছড়ানো হচ্ছে। তিনি থানায় সাধারণ ডায়েরি করলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন হুমকিদাতারা।

নির্মাতা বলেন, দেশের বাহিরে পুরষ্কার জেতার পরেই দেশের অনেক দর্শক ফিল্মটি দেখার আগ্রহ প্রকাশ করেন। তবে কিছু টেকনিক্যাল কারণে এতো দিন ফিল্মটি বাংলাদেশে মুক্তি দেয়া সম্ভব হয়নি। পরে ফিল্মটিকে সবার সামনে তুলে ধরা হয়।

তিনি বলেন, এই ফিল্মের সাবজেক্টটা কিছুটা সেনসেটিভ সাধারণত এই কনসেপ্টের উপর আমাদের দেশে কোন ফিল্ম নির্মিত হয় না। বিভিন্ন দেশে প্রদর্শনীতে বিদেশী দর্শকদের কাছে ফিল্মটি নিয়ে উচ্ছ্বাসিত প্রশংসা পেয়েছি।

মোহাম্মদপুর থানার ওসি এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে সাইবার পুলিশ বলছে, এ ঘটনায় সাইবার ক্রাইমে মামলা করা হলে তদন্ত করবেন তারা। অপরদিকে পুলিশ সদর দফতর বলছে, অপরাধি যে বা যারাই হোক- তাদের আইনের আওতায় আনা হবে।

রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950