এক বছরে কোরআনে হাফেজ সাত বছরের কন্যা

২১ জুলাই ২০২০, ০৮:৩০ AM
কাউসার আসেম আবাদি

কাউসার আসেম আবাদি

বিস্ময় সৃষ্টি করেছে সাত বছর বয়সী এক কন্যা শিশু। সে মাত্র এক বছরে হাফেজা হয়ে গেল। ইরানের কোম প্রদেশের মেয়ে কাউসার আসেম আবাদি। ওই এলাকার হাফেজদের মধ্যে কাউসার আসেম আবাদিই সর্বকনিষ্ঠ।

সে ‘নুরুল্লাহ’ নামক স্থানীয় একটি মাদরাসায় পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। ২০১৯ সালের এপ্রিল থেকে শুরু করে ২০২০ সালের এপ্রিলে হিফজ শেষ করে। সম্প্রতি স্থানীয় ধর্মবিষয়ক অধিদপ্তরের হিফজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সী হাফেজার খেতাব লাভ করে সে।

মাদরাসা ‘নুরুল্লাহ’র শিক্ষিকারাও কাউসার আসেম আবাদিকে নিয়ে গর্বিত। তার এক শিক্ষিকা আবাদির অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমাদের মেয়ে খুবই প্রতিভাবান, সে অনায়াসেই যেকোনো আয়াত ও পৃষ্ঠা সংখ্যা বলে দিতে পারে। তা ছাড়া কিছু বিষয়ভিত্তিক আয়াত অনুবাদসহ সে মুখস্থ করেছে। আমরা তার আলোকিত ভবিষ্যৎ কামনা করি।’ (সূত্র: আবনা টোয়েন্টিফোর ডটকম)

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬