কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হলেন বাংলাদেশি শিক্ষার্থী

১৬ জুলাই ২০২০, ১২:৫৩ PM

© ফাইল ফটো

কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হলেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফিকহ ও উসুলে ফিকহ বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

তিনি হাটহাজির সন্তান মোহাম্মদ আবু তালেব জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি এখানে হিফজ সম্পন্ন করেন। অতঃপর কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত অধ্যয়ন করেন।

২০১১ সালে তিনি কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে কাতার যান। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। অতঃপর কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। ২০১৯ সালে অনার্সে প্রথম স্থান অধিকার করেন তিনি।

২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো এ মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬