১৭ বছর পাঠদান না করে বেতন তুলছেন মাদরাসা শিক্ষক!

১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ PM
অভিযান পরিচালনা করছেন দুদক টিমের সদস্যরা

অভিযান পরিচালনা করছেন দুদক টিমের সদস্যরা © সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া রহমাতিয়া সিনিয়র মাদরাসার সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিগত ১৭ বছর যাবত মাদরাসায় পাঠদান না করেও বেতন ভাতা উত্তোলন করছেন। এমন একটি অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ নাম্বারে।

অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযানে নামে। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান। মেলে সত্যতাও।

দুদকের অভিযানিক দল উক্ত প্রতিষ্ঠানের হাজিরা খাতা যাচাই করে অভিযোগের সত্যতা পায়। ওই সময় অভিযুক্ত শিক্ষককে মাদরাসায় পাওয়া যায়নি। তিনি ছুটি গ্রহণপূর্বক ওমরাহ পালন করতে গিয়েছেন বলে জানা গেছে।

তবে ছুটি গ্রহণের কোনো অনুমোদিত আবেদনপত্র দুদক টিমকে দেখাতে পারেনি মাদরাসা কর্তৃপক্ষ। সার্বিক বিবেচনায় উক্ত শিক্ষক দীর্ঘকাল যাবত রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করে আসছেন বলে টিমের কাছে প্রতীয়মান হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিশনের নিকট প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জানান এইচ এম আক্তারুজ্জামান।

মাদকের তথ্য প্রশাসনকে দেওয়া সন্দেহে রাতভর নির্যাতন, মাদক সে…
  • ১০ আগস্ট ২০২৬
একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬