ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

২৭ নভেম্বর ২০১৯, ০৩:৩৮ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাযিল দ্বিতীয় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা ২০১৭, তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৬ ও ২০১৭, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৬ এবং চতুর্থ বর্ষের মান উন্নয়ন পরীক্ষা ২০১৫ এর ফল প্রকাশিত হয়েছে।

ফলাফলে পাশের হার ফযিল দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) ৮২.০৫ শতাংশ, তৃতীয় বর্ষে ৯৯.০৭ শতাংশ, তৃতীয় বর্ষে (২০১৭) ৯৯.০৮ শতাংশ, চতুর্থ বর্ষে ৯৮.৫৭ শতাংশ এবং চতুর্থ বর্ষের (মান উন্নয়ন) পাশের হার ৩৮.৩০ শতাংশ।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নিকট ফলাফল হস্তান্তর করেন বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু।

file (10)

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম, আরিফ মোল্লাসহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফলের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল-ক্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের জন্য ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।’

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬