উচ্চতর গ্রেড পাচ্ছেন মাদরাসা শিক্ষকরা

২৬ নভেম্বর ২০১৯, ১২:০৮ PM

মাদরাসা শিক্ষকদের টাইম স্কেলের পরিবর্তে উচ্চতর গ্রেড দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পদ্ধতি বন্ধ করে দেওয়ায় টাইমস্কেল সুবিধা বঞ্চিত হচ্ছেন কয়েক লাখ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী। তাদের বিষয়টি মাথায় রেখে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ‘টাইমস্কেলের’ পরিবর্তে ‘উচ্চতর গ্রেড’ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানালে মাদরাসার এমপিও কমিটি সভায় তাদের আবেদন গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সে প্রেক্ষিতে শিক্ষকদের উচ্চতর গ্রেডের আবেদন গ্রহণের বিষয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে যোগ্য শিক্ষকদের আবেদন বিধি মোতাবেক ফরোয়ার্ড করার নির্দেশ দেয়া হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের। যোগ্য বিবেচিত সবার আবেদন পাঠাতে হবে।     

তারা আরও জানান, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা টাইমস্কেলের নিয়মেই উচ্চতর গ্রেড পাবেন। অর্থাৎ ১০ বছর পূর্তিতে একটি এবং চাকরির ১৬ বছর পূর্তিতে আরও একটি, মোট দুইটি উচ্চতর গ্রেড পাবেন শিক্ষকরা।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬