এমপিওভুক্ত হচ্ছেন ৫৫৪ মাদ্রাসা শিক্ষক

২৫ নভেম্বর ২০১৯, ০৮:৪৩ PM

আলিয়া মাদ্রাসার ৫৫৪ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। একইসঙ্গে ২৬ জন প্রভাষক  পদোন্নতি পাচ্ছেন সহকারী অধ্যাপক পদে। মাদ্রাসার শিক্ষক-কর্মচারিদের নভেম্বর মাসের এমপিও প্রদানের বিষয়ে অনুমোদন কমিটির আজ সোমবারের (২৫ নভেম্বর) সভায় এ সিদ্ধান্ত হয়। প্রথমবারের মতো মাদ্রাসার জন্য আলাদা এমপিওর সভা অনুষ্ঠিত হয়েছে। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ), বিএড স্কেল, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের অভিজ্ঞতার জন্য উচ্চতর স্কেল,সহকারী অধ্যাপক পদের স্কেল, এমপিও, বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং তৃতীয় ও চর্তুর্থ শ্রেণির কর্মচারিদের এমপিও বিষয় নিয়ে আলোচনা হয়।

সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও অংশ নেন।

তথ্যমতে, গত ২২ অক্টোবর মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন অনুমোদনে নতুন এমপিও কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। আর প্রতিমাসে অন্তত একটি সভা করে বেতন-ভাতা প্রাপ্তির আবেদনগুলো পর্যালোচনার মাধ্যমে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নতুন মেমিস সফটওয়ারে এমপিওভুক্ত করতে কমিটিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তাই এখন থেকে প্রতিমাসেই এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা।

 



শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬