মাদ্রাসার সুপার হলেন উত্তম কুমার

২৩ নভেম্বর ২০১৯, ০৮:১৭ AM

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে উত্তম কুমার গোস্বামী নামে এক হিন্দু শিক্ষককে দায়িত্ব প্রদান করেছে মাদরাসা পরিচালনা কমিটি।

উত্তম কুমার গোস্বামী ওই মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে। তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে উত্তম কুমার গোস্বামী বলেন, গত বুধবার আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করব।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গত ৩১শে অক্টোবর মাদ্রাসার সুপার অবসরে যান। এরপর সহকারী সুপার মো. হাসান আলীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করা হয়। এরই মাঝে সুপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ভারপ্রাপ্ত সুপার প্রার্থী হওয়ায় আমরা ম্যানেজিং কমিটি উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করেছি। মাদ্রাসার নতুন সুপার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার বলেন, সহকারী সুপার প্রার্থী হওয়ায় উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা আশা করছি, তিনি নিষ্ঠার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬