মামলা খারিজ হওয়া নিয়ে যা বললেন তাহেরী

০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৫ PM

ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত হানার অভিযোগে বিতর্কিত বক্তা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলা খারিজের আদেশ দেন।

রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করেছিলেন আইনজীবী ইব্রাহীম খলিল। তাহেরীর মামলা খারিজের বিষয়ে বাদী ইব্রাহিম খলিল বলেন, বিচারক বলেছেন, মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে ভিন্ন কিছু খুঁজে পাওয়া যায়নি। একেক মানুষের বক্তব্য উপস্থাপনের ধরন একেক রকম। মুফতি তাহেরীর বক্তব্য উপস্থপানের ধরন অন্যদের চেয়ে আলাদা।

মামলা খারিজ বিষয়ে মুফতি তাহেরী বলেন, অনেকেই আমাকে নিয়ে কটূক্তি করেছেন। ফেসবুকে বাজেভাবে লেখালেখি করেছেন। এতে আমাকে সামাজিকভাবে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, ১৭ বছর ধরে ওয়াজ করি। আমি বক্তব্যের মধ্য দিয়ে শ্রোতা ও বক্তার মধ্যে সম্পর্ক তৈরি করি। আমি কোরআন ও হাদিসের সাংঘর্ষিক কোনো কিছু বলি না।

প্রসঙ্গত, দাওয়াতে ঈমানী বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া আত-তাহেরী সুফিধারার আলেম হিসেবে পরিচিত। ২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন,বইসা যান’ বলায় সমালোচিত হন তাহেরী। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও। এরপর কিছু দিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি। সম্প্রতি ফের আলোচনায় আসেন এই বক্তা।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬